প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১১:০৮ এ.এম
বিএনপি ক্ষমতায় না থাকলেও জনগনের কথা চিন্তা করে- খলিলুর রহমান ইব্রাহীম

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে দেশের জনগনকে মুক্তিযুদ্ধে অংশগ্রহনের উৎসাহ দিয়েছিলেন। বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। দীর্ঘ ১৭ বছর বিএনপি জনগনের ভোটের জন্য আন্দোলন করেছে। ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি জনগনের সেবা করার জন্যা রাজনীতি করে।বিএনপি ক্ষমতায় থাকলেও, না থাকলেও জনগনের কথা চিন্তা করে। আমি কৃষক দলের রাজনীতি করি তাই সর্বক্ষন কৃষকের সেবা দিতে বদ্ধপরিকর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়েছেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী যদি চাঁদাবাজির সহ অন্যান্য অপরধমলূক কাজে জড়িত থাকলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দিতে হবে।
গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া
হাবিল উদ্দিন সরকার কলেজ
মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী মো. হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব আ.ন.ম খলিলুর রহমান ভিপি ইব্রাহীম। বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মাহাবুব হোসেন, কালিয়াকৈর উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক খান, বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাল উদ্দিন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা কৃষক দলের সদস্য সচিব এড আজিজুল হক। ইফতার ও দোয়া মাহফিলের বিএনপি ও অঙ্গসংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২