রাশেদ আহমেদ, হবিগঞ্জ,
হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে বাহুবল থানার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর সাকিনে বাগানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি নোহা গাড়ির ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন —
মোঃ সাহিদ মিয়া (৪২), পিতা-মৃত আব্দুর নূর, মাতা-মৃত আমর চাঁন, সাং-দৌলতপুর।
মোঃ রনি মিয়া (২১), পিতা-মোঃ সাহিদ মিয়া, মাতা-সুফিয়া খাতুন, সাং-দৌলতপুর।
মোঃ তানভীর আহমদ (২০), পিতা-মোঃ আলিম উদ্দিন, মাতা-মোছাঃ হাফিজা বেগম, সাং-দৌলতপুর, বাহুবল, হবিগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮