দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার সন্ধ্যায় বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। এতে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।
বৈঠকে নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া কতটা বাড়ানো হবে, তা নিয়ে আলোচনা হবে। পরিবহণ মালিক সমিতি কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন।
রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, অকটেন ১৬৫ ও পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮