রবিউল ইসলাম।।
রাজধানীর যাত্রাবাড়ী ধার্মিক পাড়া ওয়াপদা রোড এলাকায় বাড়ির হোল্ডিং নং ৩৭-১-২৪। সীমানা নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাড়ির মালিক জি,এম সরোয়ারের দোকান ও বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল ০৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে আনুমানিক ১০: টার সময় এ ঘটনা ঘটে। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলেও জানা গেছে। এতে হামলার শিকার হয়- জি-এম সরোয়ারের দোকানের ভাড়াটিয়া মোঃ তারেক -৩৪- এতে আহত হয় পরবর্তী স্থানীয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসার করা হয়। স্থানীয়রা জানান- জি এম সরোয়ারের সঙ্গে বাড়ির সীমানা ভোগ-দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ৩ অক্টোবর সকালে একদল লোক এসে ইট পাটকেল দোকানে মারে এবং একজন আহত হন। অতর্কিত দোকান ভেঙে ওই স্থানে সিসি ক্যামেরা দোকানের সাটার ও আসবাব পত্র ভেঙে ফেলে। এদিকে জি এম সরোয়ার ভোগদখলীয় জায়গা জোরপূর্বক দখল করার আশঙ্কায় ০৩ অক্টোবর বাদী হয়ে বোরহান কে প্রধান অভিযুক্ত করে ২-অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ করেন। এ বিষয়ে দৈনিক সকালের সময় কে জি,এম সারোয়ার বলেন,গত ৩ অক্টোবর আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় সকল বিবাদীরা আমার বাড়ির দোকান ভাঙচুর করে এবং আমার বাড়ির সিসি ক্যামেরা দোকানের সাটার আসবাবপত্র ভাঙচুর করেন তাতে প্রায় আমার ১ লক্ষ টাকার ক্ষতি হয় পরবর্তী আমার দোকানের ভাড়াটিয়া তারেককে বিবাদীরা ইট মারিয়া মাথায় গুরুতর আঘাত করেন।
এ বিষয়ে বিবাদী বোরহান দৈনিক সকালের সময় কে জানান-আমি জমি ক্রয় করি ২০২১ সালে- জি-এম সরোয়ারের যাদের সাথে দীর্ঘদিন মামলা তাদের কাছ থেকে আমি জমি কিনি- পরবর্তীতে ইট পাথরের বিষয় জানতে চাইলে তিনি জানান- আল্লাহ ভরসা যা হইছে তো হইছে সামনের দিকে আগাবো।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই আশরাফুল জামান বলেন- কাল রাতে অভিযোগ করেন- ঘটনা স্থলে আমি জাইনি- আগামীকাল সকালে যাবো ঘটনা স্থলে সাক্ষী প্রমাণ দেখে সত্যতা পাওয়া গেলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮