এস এম রনি,
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভুইগড় মাষ্টারবাড়ী এলাকায় ৪ সেপ্টেম্বর শনিবার একটি ভাড়া বাসায় বসবাসরত বাউল শিল্পী অনিকা আক্তার (১৮) এর রহস্যজনক মৃত্যু ঘটে।
ভিকটিমের স্বামী মোঃ হাবিবুর রহমান সিকদার (২৬) স্ত্রীকে অচেতন অবস্থায় সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতালের কর্তৃপক্ষ ভিকটিমের গলায় ওড়না পেঁচানোর দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানা পুলিশকে অবহিত করা হয়।সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই মোঃ আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ উক্ত হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য, ভিকটিম ও তার স্বামীর দাম্পত্য জীবনে দীর্ঘদিন যাবৎ কলহ চলমান ছিল। তদন্তে জানা যায়, গত ০২-১০-২০২৫ তারিখেও ভিকটিম তার স্বামীর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন এবং প্রোঅ্যাকটিভ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।বর্তমানে ভিকটিমের স্বামী মোঃ হাবিবুর রহমান সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভিকটিম অনিকা আক্তারের চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮