মো পলাশ, বাউফল প্রতিনিধি,
২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে বাউফল উপজেলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মো. রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, বাউফল উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাস্টার রেদোয়ান উল্লাহ, বাউফল পৌরসভার জামায়াতের সেক্রেটার মোঃ নুর আলম, ইসলামি ছাএ শিবিরের সাবেক পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, সাবেক দফতর সম্পাদক মুজাহিদুল ইসলাম, নাজিরপুরের জামায়াত নেতা মো.রাসেল, শ্রমিক নেতা জাফর ইকবাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। দিনটি স্মরণ করে প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন কর্মসূচি পালন করে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮