তৌহিদ বেলাল, কক্সবাজার।।
বাংলা চ্যানেল; দেশের সর্বদক্ষিণের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ১৬.১ কিলোমিটার সমুদ্রপথ। দীর্ঘ এই জলপথ সফলতার সাথে পাড়ি দিয়েছেন ২০ জন সাঁতারু। প্রতিযোগিতায় ছিলেন মোট ৩১ জন। এদের মধ্যে ৩ঘন্টা ৫৩মিনিট সময় নিয়ে ষষ্ঠবারের মতো এই চ্যানেল সবার আগে পাড়ি দিতে সক্ষম হলেন সাইফুল ইসলাম রাশেল।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল নয়টা সাত মিনিটে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার প্রতিযোগিতা শুরু করে ৩১ জন প্রতিযোগী।
১৭তম বাংলা চ্যানেল সাঁতার-২০২২ আয়োজন করে 'এক্সট্রিম বাংলা' ও ‘ষড়জ অ্যাডভেঞ্চার’। আয়োজনটিতে সহযোগিতা করে এনসিসি ব্যাংক, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড ও ভিসাথিং। চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হয়েছে সেন্ট মার্টিনের উত্তর সৈকতে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগীদের মধ্যে রাব্বি রহমান ৩ ঘন্টা ৫৪ মিনিট সময় নিয়ে দ্বিতীয় ও তিনবার, মনিরুজ্জামান ৪ ঘন্টা ৫০ মিনিট সময় নিয়ে তৃতীয় এবং বারোতম পাড়ি দেন। আয়রনম্যান আরাফাত নবম বার পাড়ি দেন ৪ ঘন্টা ৫৭ মিনিটে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলি রওনক ইসলাম দ্বিতীয়বার, আবু রাশেদ, নাসির উদ্দিন, এবাদুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান তৃতীয়বার, আবুল কালাম আজাদ ও মাসুদ রানা দ্বিতীয়বার, মুহাম্মদ জিহাদ হোসেন তৃতীয়বার, মোহাম্মদ সালাহ উদ্দিন ২য় বার, মোহাম্মদ কামাল হোসেন ২য় বার, উজ্জল চৌধুরী ২য় বার, মোহাম্মদ বদর উদ্দীন, মোহাম্মদ গোলাম রাব্বানী, এস কে রায়হান, মোহাম্মদ তারেক হাসান, আব্দুল্লাহ আল সাবিত, ও মোহাম্মদ ফারুক হোসাইন বাংলা চ্যানেল পাড়ি দেন।
ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী ও বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক লিপটন সরকার সাংবাদিকদের জানান, এইবারে সাগর শান্ত ও তাপমাত্রা কম ছিলো। এছাড়া ভাটার টানও ছিলো অনেক কম। তাই অনেক প্রতিযোগী সাঁতার শেষ করতে সক্ষম হয়নি।
আয়োজকরা জানান, বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতার উপযোগী ১৬.১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজি হামিদুল হক। প্রথমবারের মতো ২০০৬ সালে বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। প্রথমবারে সাঁতারে অংশ নিয়েছিলেন সালমান সাঈদ,
লিপটন সরকার ও ফজলুল কবির সিনা
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮