জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি হল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ উপজেলা পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ।
এ সময় প্রধান অতিথি আব্দুর রশিদ বলেন,
বাংলাদেশে উন্নয়নের ধারা চলমান রাখতে আগামীতে নৌকার বিকল্প নেই। উন্নয়নের ছুঁয়া জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ। বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চাই তাদেরকে প্রতিহিত করতে সবাই মিলে কাজ করতে হবে।বঙ্গবন্ধু কন্যা এ আসনে যোগ্য নেতৃত্বের হাতে নৌকা প্রতীক উপহার দিবেন এমনটাই আশা তাদের।
এতে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি, অধ্যক্ষ সরোয়ার জানান, ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল প্রমুখ।
এর আগে উপজেলা তাঁতিলীগ ও মৎসজীবী লীগের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮