ইসমাইল ইমন চট্টগ্রাম
২২ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভা বোট ক্লাব,
চটগ্রামে অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক সাধারণ সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগােডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হােসেন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ বিএসসি পরিচালনা পর্যদের সম্মানিত সদস্যবৃন্দ এবং শেয়ারহোন্ডারগণ উপস্থিত ছিলেন। ৪৮তম বার্ষিক সাধারণ সভায় বিএসসি'র ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মাহমুদুল মালেক, শেয়ারহাল্ডার ও উপস্থিত সুধীদের উদ্দেশ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থ বছরের সামগ্রিক কর্মকান্ডের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন অনুসারে ২০২৪-২৫ অর্থ বছরে বিএসসি'র পরিচালনা আয় ছিল ৫৯০,৯৮ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ২০৭,.৩০ কোটি টাকা। সর্বমাট আয় হয়েছে প্রায় ৭৯৮.২৮ কোটি টাকা। অন্যদিকে পরিচালনা ব্যয় ছিল ২৮৯.৯২ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ছিল ১২৬.৪৫ কোটি অর্থাৎ সর্বমােট ব্যয় হয় ৪১৬,২৭ কো্টি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে কর সমন্বয়ের পর সংস্থার নীট মুনাফা হয়েছে ৩০৬.৫৬ কোটি টাকা। যা বিগত ৫৪ বছরে সর্বোচ্চ। এরপর তিনি গত ২০২৩-২৪ অর্থ বছরের সাথে তুলনা করেন এবং বলেন গত ২০২৩-২৪ অর্থ বছরে বিএসসি'র মােট আয় হয়েছিল ৫৯৬.১৮ কোটি টাকা ও মােট ব্যয় হয়েছিল ৩১১.,৫৯ কোটি টাকা এবং কর সমন্বয়ের পর নীট সমুনাফা হয়েছিল ২৪৯.৬৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছর থেকে ২০২৪-২৫ অর্থ বছরে বিএসসির নীট আয় বেড়েছে প্রায় ৫৬.৮
প্রকল্পের আওতায় জাহাজ ক্রয়ের প্রস্তাব সম্পর্কিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশ গত ১৭ আগস্ট ২০২৫ তারিখ প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়। উক্ত অনুমোদনের আলোকে গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিএসসি ও সরবরাহকারী প্রতিষ্ঠান (Hellenic Dry Bulk Ventures LLC)- এর মধ্যে জাহাজ সরবরাহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তি মােতাবেক ১ম জাহাজটি (এম.ভি, বাংলার প্রগতি) ইতোেমধ্যে বিএসসি বরাবর সরবরাহ করা হয়েছে এবং বাণিজ্যে নিয়ােগ করা হয়েছে। এছাড়া, ২য় জাহাজ এম.ভি, বাংলার নবযাত্রা জানুয়ারি ২০২৬-এ বিএসসি বরাবর সরবরাহ করার সময়সূচী নির্ধারিত রয়েছে। প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা মােতাবেক বাংলাদেশ শিপিং কর্পোরেশন সরকারি অর্থায়নে (ঋণ গ্রহণ) বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে ২ দুই) টি তৈরি ট্যাংকার জাহাজ (Ready Made MR Tanker) এবং নিজস্ব অর্থায়নে ১টি তৈরি বাস্ক ক্যারিয়ার জাহাজ (Ready Made Bulk Carrier) ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে, বিএসসি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মােতাবেক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন Infrastructure lnvestment Facilitation Company IFC) এর মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা যাচাই (Feasibility Study) সম্পন্ন করা হয়েছে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) নৌপরিবহন। মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮