দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) ও বিমান চলাচল রাজস্ব ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান CrimsonLogic ও Enterprise Singapore।
সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো ইউ-সে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুর-এর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত জানান, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সংযোজন এবং রাজস্ব ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করতে আগ্রহী।
এ সময় মন্ত্রী আফরোজা খানম দেশের বিমান খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া পর্যটন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি মডেলে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮