স্পোর্টস ডেস্ক,
মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে। এর মাঝেই শোনা যাচ্ছে নতুন খবর। কাভানকে দলে টানতে নজর রাখছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
বর্তমানে মেজর লিগ সকারে দল ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন কাভান সুলিভান। তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করে রেখেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর বয়স পূর্ণ হলে তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন। তবে সিটি আনুষ্ঠানিকভাবে কাভানকে দলে ভেড়ানোর আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সুযোগ তৈরি করতে চায় বার্সেলোনা।
স্প্যানিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ১৮ বছর বয়স পূর্ণ হলেই কাভান ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন—এমন একটি প্রাক-চুক্তি সম্পন্ন করে রেখেছেন। এর সুবাদে এতদিন ইংলিশ ক্লাবটিই তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল।
সুলিভানের প্রতিনিধিরাও পরিস্থিতি যে পরিবর্তনশীল, তা আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। কয়েক সপ্তাহ আগে তার এজেন্ট বলেছিলেন, কখন কী ঘটে তা বলা কঠিন, তবে আমরা আশা করি তারা বিষয়টির একটি সঠিক সমাধান খুঁজে পাবে। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে এখনই তারা ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বাতিল করছেন না, তবে একটি অনিশ্চয়তার দুয়ার কিন্তু খোলাই রয়ে গেছে। সিটির আইনি মামলার গতিপ্রকৃতি এবং চুক্তির শর্তাবলির ওপরই মূলত নির্ভর করছে এই তরুণ তারকার পরবর্তী গন্তব্য।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮