তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি মো. নাজমুল হাসানকে বলরামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হিসেবে পেতে চায়-দলের তৃণমূল নেতা-কর্মীরা।বলছি; ঢাকার তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো.নাজমুল হাসান ভাইয়ের কথা।তিনি ব্যবসা করেন রাজধানীর ঢাকায়।ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততা থাকার পরেও মাটি ও মানুষের টানে ছুটে আসেন তিতাস উপজেলায়।এজন্যই এলাকার গরিব-দুঃখী মানুষেরা জনাব নাজমুল হাসানকে মনে প্রাণে ভালোবাসেন এবং তাকে হৃদয়ে স্থান দিয়েছেন।একজন পরোপকারী মনা মানুষ হিসেবে অনেক খ্যাতি রয়েছে তাঁর বলরামপুর ইউনিয়নের মানুষের মধ্যে। নির্লোভী নাজমুল হাসান দলকে অনেক অনেক ভালোবাসেন এবং দলের জন্য নিজের পরিশ্রমের অর্থ ব্যয় করে দলীয় মিটিং মিছিল,সভা- সমাবেশ উপস্থিত হয়ে থাকেন। দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নাজমুল হাসান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র হাতকে আরো শক্তিশালী করার লক্ষে দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।উদারমনা রাজনৈতিক নাজমুল হাসান এলাকার রাস্তা,ঘাট,মসজিদ,মাদরাসা,কবরস্থান,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক কর্মকান্ডেও আর্থিক সাহায্য সহায়তা করে আসছেন এবং অসহায় গরিব- দুঃখী মানুষের মাঝেও আর্থিক সাহায্য সহায়তা দিয়ে আসছেন বলে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন তিনি। তাঁর অবদানের কথা এলাকার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।বিনয়ী নাজমুল হাসানের মধ্যে কোনো লোভ- লালসা, হিংসা নিন্দা ও অহংকার নেই বলেই তিনি একজন নির্লোভ সফল মানুষ হিসেবে সকলের নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন।তিনি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন গুলোতে দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষে অগ্রণী ভূমিকা রেখেছেন বলেও এসব কথা জানিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা।দলের তৃণমূল নেতা-কর্মীরা মনে করে বলরামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হিসেবে নাজমুল হাসানকে নির্বাচিত করা হলে সংগঠন আরো শক্তিশালী হবে বলে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।তাই বলরামপুর ইউনিয়ন আ.লীগকে শক্তিশালী সংগঠন পরিণত করার লক্ষে জনাব নাজমুল হাসানকে বলরামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হিসেবে পেতে চায় দলের তৃণমূল নেতা-কর্মীরা।জনাব নাজমুল হাসান এর সাথে সাক্ষাৎ করা হলে তিনি বলেন-আমি যখন থেকে বুঝতে শিখেছি,তখন থেকেই আ.লীগকে ভালোবসি, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, অদ্য পর্যন্ত আলীগ ব্যতীত অন্য কোন দলের মিছিল,মিটিংও সভা-সমাবেশে এক মূহুর্তের জন্য আমাকে কেউ দেখেন নাই। বর্তমানে বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক অবস্থা দেখে মনে খুব কষ্ট লাগে।যে দলটাকে এতো ভালোবাসি তাঁর এই দুরবস্থা কোন ভাবে মেনে নিতে পারছিনা।তাই দায়িত্ব নিয়ে দলটাকে নিজ হাতে সাজিয়ে সুন্দর, পরিচ্ছন্ন ও সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করে সু সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮