এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮০০টি আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ঢাকা সিয়াম বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জোনাল বিক্রয় অফিস, বন্দর-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিভিন্ন পাইপ ও সরঞ্জাম অপসারণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ, সিস্টেম লস কমানো ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮