এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন চলমান উন্নয়নকাজের অগ্রগতি, বাস্তবায়ন, তদারকি ও মনিটরিং নিয়ে মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। উন্নয়ন কোনো ব্যক্তিবিশেষের বিষয় নয়, এটি সম্মিলিত প্রচেষ্টার ফল। উন্নয়নের পূর্বশর্ত হলো সঠিক পরিকল্পনা ও আইডি। সরকারের ১ লাখ ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রস্তাবনা রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী রাস্তাঘাট উন্নয়ন ও খাল খননের মাধ্যমে পরিবেশবান্ধব প্রকল্প উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদী।
বন্দর উপজেলা এলজিইডির প্রকৌশলী এস এম সামিন ইশরাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মেসার্স শিশির কনস্ট্রাকশনের পরিচালক মহিউদ্দিন শিশির, জান্নাত ট্রেডার্সের পরিচালক ফারুক হোসেন, শিপন এন্টারপ্রাইজের পরিচালক আলামিন এবং নাসিম এন্টারপ্রাইজের পরিচালক দিমানসহ সংশ্লিষ্টরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮