এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লাঙ্গলবন্ধ বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। এ সময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনঞ্জুর আলম ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া।
ইউএনও শিবানী সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাড়ির আশপাশ, রাস্তা ও ড্রেনে পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও প্লাস্টিকের বোতলসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটি ও সাধারণ মানুষকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮