চট্টগ্রাম ব্যুরো:
ডিএমপি, ঢাকা ডিবির একটি আভিযানিক টিম ০৮ আগষ্ট ২০২৬ ইং সকাল ১১ টার সময় বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানাধীন ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা হতে সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেন। আসামি জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত কাগজপত্র ব্যবহার করে নিজেকে বার্মিজ নাগরিক হিসেবে দাবি করে। বার্মিজ নাগরিকত্ব দেখিয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দেশ ছেড়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী এবং বড় সাজ্জাদের অধীনে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে। এ সংক্রান্তে বিস্তারিত তথ্য উদঘাটনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক ০৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে।
উল্লেখ্য, বর্ণিত সন্ত্রাসী গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত মর্মে তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ইতিপূর্বে চট্টগ্রাম মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮