রাশেদ আহমেদ, (মৌলভীবাজার) প্রতিনিধি,
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়কাপন গ্রামবাসীর উদ্যোগে জশনে জুলুস ও শান্তি মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বড়কাপন জামে মসজিদ থেকে র্যালিটি বের হয়। পরে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আবার বড়কাপন জামে মসজিদে এসে শেষ হয়। র্যালিতে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি পরিচালনা করেন বড়কাপন জামে মসজিদের খতিব হাফিজ ক্বারী নুরুল ইসলাম ও হাফিজ ক্বারী ফরহাদ আহমেদ।
এ ছাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে র্যালিতে অংশ নেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ আহমেদ, ক্বারী ফরকিছ আহমদ, ক্বারী রমজান আলীসহ আরও অনেকে।
এর আগে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন হামদ ও নাত পরিবেশন করে।
র্যালি শেষে বড়কাপন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে হামদ-নাত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
আয়োজকেরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা মানুষের মাঝে তুলে ধরা এবং শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮