জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ইউনিয়ন কমিটি গঠনকল্পে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধায় পৌরসভার হল মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা কমিটি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য সচিব জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ আব্দুল গণি, পিংনা সুজাদ আলী কলেজে প্রভাষক মোজাম্মেল হোসেন স্বপন, এডভোকেট মানোয়ার হোসেন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮