প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১:২১ পি.এম
ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ব্যবসায়ীকে জরিমানা।।

সদরপুর থেকে
শিমুল তালুকদার।।
ফরিদপুরের সদরপুর উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার -১৪ নভেম্বর- দুপুর ১টার দিকে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তাজিন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ- সদরপুর থানা পুলিশ- সদরপুর সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা।
অভিযান কলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান- ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকান করায় স্থানীয় সরকার -ইউনিয়ন পরিষদ- আইনে ২০০৯ এর ৮৯-২- ধারায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২