প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৩, ১১:২৪ এ.এম
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ শাখার শুভ উদ্বোধন।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বাতাকান্দি পূর্ব বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি উপ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার বাতাকান্দি পূর্ব বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি উপ শাখার উদ্বোধন।
অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।দোয়া মুনাজাত পরিচালনা করার পর ফিতা কেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বাতাকান্দি বাজার উপ শাখার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফর্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী।এসময় উপস্থিত ছিলেন ফার্স্ট
সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের প্রধান সামছুল করিম মজুমদার,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হোমনা বাজার শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মাধাইয়া বাজার শাখার ব্যবস্থাপক আকবর হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এবং বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার,বিশিষ্ট সমাজ সেবক আবদুর রহমান প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২