মাকসুদুল হোসেন তুষার, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগ গুলোতে ফায়ার সার্ভিসের ভূমিকা দিনদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের জন্য আধুনিক সরঞ্জামসহ আরো সুযোগ-সুবিধা প্রয়োজন। সারাদেশে ৫৩৮ টি ফায়ার স্টেশন রয়েছে তা পর্যাপ্ত নয়। ইতিমধ্যে আরও ২০ টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা বাড়ানোর জন্য ১০০ টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে। ডুবুরিদের সক্ষমতা বাড়াতে আরো আধুনিকায়নের জন্য কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজিকরণ ও স্বচ্ছতা ও সহজলভ্য করার জন্যই ফায়ার লাইসেন্স এর ব্যবস্থা করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ অনেকে উপস্থিত ছিলেন।সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার ফাইটারদের পদক প্রদানের পাশাপাশি নতুন সদস্যদের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এই জাঁকজমকপূর্ণ আয়োজনে।
সিংক: সালাহউদ্দিন আহমদ, এমপি, স্বরাষ্ট্র মন্ত্রী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮