মামুন মিঞা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের সদরপুর উপজেলার শৈলডুবী গ্রামের হানিফ ফকিরের পুত্র এখলাস ফকির(৫০) সহ ৪ জনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামের করিম বেপারীর পুত্র সোহরাব বেপারী(৫০) কৃষ্ণপুর ইউনিয়নের নয়া ডাংগী গ্রামের কাশেম শেখের পুত্র সজীব শেখ (২৪) ও একই গ্রামের আহম্মদ শেখের পুত্র পলাশ শেখ(৪৭)। গ্রেফতারকৃতরা সকলেই আওয়ামীলীগের সক্রিয় কর্মী বলে জানান সদরপুর থানা পুলিশ।
প্রসংগত ভাংগা উপজেলার ২টি ইউনিয়ন(আলগী+হামিরদী) কেটে সালথা উপজেলার সাথে সংযুক্ত করার প্রতিবাদে সেপ্টেম্বর মাসে কয়েকদফা সড়ক অবরোধ করা হয়। এর সূত্র ধরে ১৫ সেপ্টেম্বর কিছু উচ্ছৃঙ্খল মানুষ ভাংগা থানা আক্রমন করে ব্যাপক ভাংচুর চালায় ও পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উপজেলার কৃষ্ণপুর ও ঢেউখালী ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আজ শনিবার দুপুরে ভাংগা থানা পুলিশের কাছে কোর্টে প্রেরনের জন্য হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, সদরপুরের পাশ্ববর্তী ভাংগা থানা ভাংচুর মামলায় তারা সকলেই তালিকাভূক্ত আসামী ছিলেন। তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮