মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৪ বোতল ফেনসিডিলসহ(১)জন আসামিকে আটক করেছে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুরের উপরিচালক শেখ মোঃ হাসেম আলী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় । গত ৫ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় ফরিদপুর
জেলার ভাংগা থানাধীন আতাদীর ঢাকা-মাওয়া
-ভাংগা এক্সপ্রেসওয়ের ভাংগা টোল প্লাজার ঢাকাগামী সার্ভিস লেনের উত্তর পাশে, রাস্তার উপর উত্তর পাশে ১০৪ বোতল ফেনসিডিল একটি কাভার্ড ভ্যান- একটি মোবাইল ফোন সহ রবিউল আহমেদ রুবেল,(৩২), পিতা মোঃ আকবর আলী , মোসাম্মৎ বিনু বেগম, সাং কবরস্থান রোড, বেজপাড়া শংকরপুর, পোস্ট যশোর , থানা কোতোয়ালি,জেলা যশোর-কে আটক করা হয়।
গোপন সংবাদ এর ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে উল্লিখিত আলামত উদ্ধার করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮