
শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
প্রতি বছরের মতো এবারো ফরিদপুর জেলার মধ্যে ২০২৪ সালের পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হবে সদরপুর উপজেলায় অবস্থিত বিশ্বজাকের মঞ্জিল দরবার শরিফ-আটরশি-ও চন্দ্রপাড়া দরবার শরিফে।
প্রতি বছরের মতো এবারো সারাদেশ থেকে আগত কয়েক লাখ মুরিদ, ভক্ত ও জাকেরান ও আশেকানদের সমাবেশ ঘটবে বলে তারা জানিয়েছেন। জাকেরানরা ঈদের জামাতে শরিক হওয়াসহ পবিত্র ফাতেহা পাঠ, দোয়া দুরুদ ও মাজার জিয়ারতের মাধ্যমে ঈদের দিনটি অতিবাহিত করবেন।
আটরশি দরবার শরিফের মুখপাত্র মো. আকতার হোসেন কাবুল ও চন্দ্রপাড়া দরবার শরিফের মুখপাত্র মো. মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর দুই ঈদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিজ নিজ দরবারের মুরিদ, ভক্ত জাকেরান ও আশেকানদের স্বপ্রণোদিত উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে ঈদের জামাতের সব প্রস্তুতি দরবার পরিচালনা কর্তৃপক্ষ ইতোমধ্যে গ্রহণ করেছে বলে জানা গেছে। জাকেরান আশেকান ও ভক্তবৃন্দরা যাতে করে ধর্মিয় ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন সে জন্য সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে জানান দুটি দরবার শরীফের দুই মুখপাত্র।

























