মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি,
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গুহলক্ষ্মীপুর এলাকায় শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় একটি কাপড়ের ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শিল্পী বেগম ওই এলাকার নূর ইসলামের স্ত্রী। এ ঘটনায় তাঁকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিসিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮