ফরিদপুর প্রতিনিধি,
ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় এসআরবি-১০ এর পৃথক অভিযানে ০১টি বিদেশী রিভলবার ও ০৫ রাউন্ড তাজা কার্তুজ এবং ০২টি ককটেল, দেশীয় অস্ত্র ও ওয়াকিটকি’সহ ০১ জন গ্রেফতার। মঙ্গলবার (৬ অক্টোবর) ২০২৬ইং তারিখ সকাল অনুমানিক ০৫:৩৫ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
হাসাপাতালের উক্ত পরিত্যক্ত ভবনটি স্থানীয়ভাবে মাদকসেবী ও সন্ত্রাসীদের একটি আস্তানা হিসেবে পরিচিত। অভিযানের অব্যবহিত সময়ে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক সেবীরা দ্রুত বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ভবনটি তল্লাশীকালে ০১টি বিদেশী রিভলভার ও ০৫ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই তারিখ সকাল অনুমানিক ০৮.৪৫ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন নীলটুলি এলাকায় একটি আবাসিক ভবনে গোপন সংবাদের ভিত্তিতে অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাফায়েত আহমেদ (৩৬), পিতা- মৃত বশির আহমেদ, সাং- চরকমলাপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে আটক করা হয়।
আটককৃত সাফায়েত আহমেদের দেওয়া তথ্য মতে তার বসতঘর তল্লাশি করে ০২টি ককটেল, ০১টি খেলনা রিভলবার, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি রামদা, ০১টি ছুরি, ০১টি সুইচ গিয়ার, ০১টি ওয়াকিটকি, ০১টি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, সেনাবাহিনীর ক্যাপ ০২টি, এপিবিএন-এর ক্যাপ ০১টি ও সেনাবাহিনীর ০১টি কোমর বন্ধনী উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। উল্লেখ্য, আটককৃত সাফায়েত আহমেদ (৩৬) ফরিদপুর কোতয়ালী থানার একটি মাদক ও একটি সন্ত্রাস বিরোধী মামলার এজাহারনামীয় আসামি।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও অন্যান্য সরঞ্জাম’সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮