স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে নির্বাচনী প্রচারনায় বাধার সম্মুক্ষীন হয়ে জরুরী ভিত্তিতে সংবাদ সন্মেলন করেছেন ফরিদপুর-৪ আসন (চরভদ্রাসন সদরপুর ও ভাঙ্গা) এর স্বতন্ত্র এম'পি প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কিছু দুস্কৃতকারীরা তার নির্বাচনী প্রচার গাড়িতে থাকা সদস্যদের উপর হামলা চালায় মর্মে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় বেশ কয়েক জনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দায়ের করেন, মোঃ সজীব বেগ নামে এক ব্যাক্তি। রবিবার (১ফেব্রুয়ারী) উপজেলার ৪নং গাজিরটেক ইউনিয়নের তেলীবাড়ী ঘাট নামক এলাকায় বিকেল চার টার দিকে ফরিদপুর-৪ আসন নিয়ে সংবাদ সন্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র এম'পি প্রার্থী মুজাহিদ বেগ।
অভিযোগ সূত্রে জানা যায় স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ এর ভাইয়েরা ঐদিন সন্ধায় চরভদ্রাসন বাজার এলাকায় নির্বাচনী প্রচারনা চালিয়ে তারা এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত আনুমানিক এগারোটার দিকে আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে ২০/৩০ জনের সংঘবদ্ধ একটি দল লাঠি সোটা দিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় তাদের গাড়ির ড্রাইভার বাবু তালুকদার (২৮) ও কামরুল মোল্যা বাবু (৩৪)নামে দুই ব্যাক্তিকে চর থাপ্পর ও প্রান নাশের হুমকী প্রদান করে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন আমি প্রায় এক বছরের বেশি সময় ধরে আমার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছি এবং এখন পর্যন্ত নির্বাচনের মাঠে আছি। বর্তমান সরকার সারাদেশে সুষ্ঠ এবং গ্রহনযোগ্য একটি নির্বাচন করতে অঙ্গিকার বদ্ধ। ফরিদপুর-৪ আসনের নির্বাচনের পরিবেশ নষ্ট করতে একটি কুচক্রী মহল আমার সাধারন কর্মী সমর্থকদের হুমকী প্রদান করছে। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরী করার পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে সেই লক্ষে সংশ্লিষ্ট প্রশাসনকে কাজ করার আহবান জানান স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ।
নির্বাচনী প্রচারনায় বাধা দেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন থানাতে এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি নির্বাচন অনুসন্ধানকারী সংশ্লিষ্ট বিচারকের নিকট প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮