আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চর হরিরামপুর ইউনিয়নের অবহেলিত ও সুবিধা বঞ্চিত চরাঞ্চলের মানুষের মাঝে বাস্তবায়িত 'স্বাবলম্বী প্রজেক্ট'-এর মাঠ পর্যায়ের কার্যক্রম অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পরিদর্শন করা হয়েছে। "আমরা কাজ করি (একেকে)" নামক সংস্থার উদ্যোগে এবং জার্মানির স্বনামধন্য দাতা সংস্থা 'কিন্টার নট হেল্পি' (KinderNotHilfe)-এর আর্থিক অনুদানে এই প্রজেক্টটি পরিচালিত হচ্ছে।
আজ শনিবার (৭ নভেম্বর) পরিদর্শনের এই বিশেষ কার্যক্রমে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কিন্টার নট হেল্পি-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সিলভিয়ার বায়ের, সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শুভময় হক এবং "আমরা কাজ করি (একেকে)" সংস্থার নির্বাহী পরিচালক এম এ জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে আমিন খার ডাংঙ্গী গ্রামে চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান
শেখ বিল্লাল হোসেনের বাড়ির উঠানে, চরঅঞ্চলের প্রায় দুই শতাধিক অসহায় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অতিথিরা প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উপকারভোগী সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন।
প্রজেক্টের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে জানানো হয়, 'স্বাবলম্বী প্রজেক্ট'-এর মূল লক্ষ্য হলো গ্রামীণ ও চরাঞ্চলের পিছিয়ে থাকা নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং দল গঠনের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষার অধিকার সম্পর্কে সচেতন করে তোলা। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এই প্রজেক্টটি একটি সময়োপযোগী ও কার্যকর ভূমিকা পালন করে আসছে।
মাঠ পর্যায়ের এই কার্যক্রমে স্থানীয় নারী-পুরুষদের ব্যাপক অংশগ্রহণ এবং অতিথিদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি পুরো এলাকাটিকে মুখরিত করে তোলে। পরিদর্শনের শেষ পর্যায়ে অতিথিরা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনকালে জার্মান সংস্থার প্রতিনিধিরা স্থানীয় আসমা বেগম, জরিনা খাতুন, শিল্পী আক্তার, চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ বিল্লাল হোসেন সহ স্থানীয় নারী ও পুরুষ প্রমুখরা কথা বলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮