আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল ১১ টায় কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জায়েদ হোসাইন-(ভারপ্রাপ্ত)।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। ঝাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন আজকের জাটকা আগামী দিনের ইলিশ" জাটকা ধরা থামাই যদি- ইলিশে ভরবে সাগর নদী" এই প্রতিপাদ্য নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান , জেলা নৌ পুলিশের ওসি নাসিম আহম্মেদ। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ওয়াহিদ মোল্লা। ৪ নং গাজিরটেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ- বিশেষ ব্যক্তিবর্গরা।
বক্তারা বলেন, দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধিতে ঝাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে ঝাটকা আহরণ বন্ধ রাখা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইলিশ একটি ব্যতিক্রমী প্রজাতির মাছ যা শুধু বাংলাদেশী পাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ সহ- বিশ্বের বিভিন্ন দেশে ইলিশের ব্যাপক সুনাম এবং চাহিদা রয়েছে, যা আমাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলেও তারা উল্লেখ করেন। একই সঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। ইলিশ সম্পদ সংরক্ষণে চরভদ্রাসনে পর্যাপ্ত লোক বলের অভাব রয়েছে যার কারনে ইচ্ছে থাকা সত্ত্বেও ইলিশ সংরক্ষণ কার্যক্রম শতভাগ সফলতা পাওয়া সম্ভব হয় না।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং জেলেদের ঝাটকা আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ- স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এ বছরও ঝাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে, যার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮