আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থ বছরের খরিপ মৌসুমে ফল ও বৃক্ষের চারা রোপণ এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, জৈব সার, ধান বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ সোমবার (৬ই জুলাই) বিকেল ৪.৩০ টায় কৃষি উপকরণ বিতরণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরকারি প্রণোদনার আওতায়
ফল ও বনজ বৃক্ষের চারা, উন্নত জাতের আমন ধানের বীজ, জৈব সার, রাসায়নিক সার এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।
স্বাগত বক্তা হিসেবে ছিলেন কৃষিবিদ ইমরান বিন ইসলাম উপজেলা কৃষি অফিসার চরভদ্রাসন ফরিদপুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮