আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজারে চরভদ্রাসন থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা উন্নয়নে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায়, এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং ডিজিটাল ক্রাইম প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
"অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। উঠান বৈঠকের উপস্থাপনায় ছিলেন এস.আই কাজী রিপন হোসেন, উপস্থিত জনতার পক্ষ থেকে এলাকাবাসী এবং বিএন'পি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
"বক্তারা এলাকার সামাজিক সমস্যা সমাধানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোঃ রফিকুজ্জামান,
কনস্টেবল সবুজ লস্কর, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
"এ সময় সভাপতির বক্তব্যে ওসি আনোয়ার হোসেন বলেন সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে সবার আগে প্রয়োজন ইতিবাচক মনোভাব ও সচেতনতা। তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং ডিজিটাল অপরাধের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী একা কখনোই সব সমস্যার সমাধান করতে পারে না। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই পারে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।”
"বৈঠক শেষে উপস্থিত সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এবং ভবিষ্যতে উঠান বৈঠকের মত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮