এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দৌলতপুর নিশ্চিন্তপুর এলাকার কুতুবপুরে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা ৫০ মিনিটে দৌলতপুর নিশ্চিন্তপুর এলাকায় অপু গংদের মালিকানাধীন পুকুরে স্থানীয়রা একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়।সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই মোঃ মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। উদ্ধারকৃত লাশটি আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবকের বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে ফোসকা/ছোলা দাগ পাওয়া গেছে। লাশের শরীরে কোনো পোশাক ছিল না। তবে পুকুরের দক্ষিণ পাশে তার পরনের পোশাক পাওয়া যায়।পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।এ বিষয়ে ঘটনাস্থল সংলগ্ন বাড়ির মালিক মোঃ আওলাদ হোসেনের স্ত্রী পিংকি জানান, গত দুই থেকে তিন দিন আগে গভীর রাতে (আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে) ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে ডাকচিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮