
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লামারবাগ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় ফতুল্লা স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম পাশে রয়েল গার্মেন্টসের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় বাসিন্দা ফারুক মাদবর রাস্তার ওপর একটি পিস্তল পড়ে থাকতে দেখে ফতুল্লা থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এসআই কাজী ফেরদৌসের নেতৃত্বে ফারুক মাদবর ও হাজী আবুল হোসেনের উপস্থিতিতে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, সুপার স্টার কোম্পানির ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে হামজা ও রনীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জের ধরেই অস্ত্রটি সেখানে ফেলে যাওয়া হতে পারে।
এ ঘটনায় কোনো হতাহত হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।





















