এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে রঞ্জিত ও পাশা নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে কারখানাটিতে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর শ্রমিকদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গিয়ে কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থা দেখতে পান। এ সময় রঞ্জিত ও পাশা নামে দুই শ্রমিকের শরীর ও মুখমণ্ডল দগ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
কারখানাটির মালিক রতন মিয়া বলে জানা গেছে। তবে বিস্ফোরণের কারণ ও দগ্ধ শ্রমিকদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে কারখানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮