এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা পরিষদ সংলগ্ন হিমালয় কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানা শাখার আহ্বায়ক উসামা বিন হানিফ। সম্মেলনে ১০০ থেকে ১২০ জন সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক মাওলানা এম মুফাজ্জল ইবনে মাহফুজ, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজি জসিম আলী, জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার সাবেক সহ-সভাপতি হাফেজ হানজালা, ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবুল হাসানাত মেহরাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে ফতুল্লা থানা শাখাকে পুনর্গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ২১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে শরিফ মুহাম্মদ সিয়ামকে সভাপতি এবং আজীম ওসমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মাজহারুল ইসলাম আরমান ও ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আনাস প্রধান, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক আবু বকর এবং প্রচার সম্পাদক মাহবুবুর রহমান আফফানসহ ২১ জন।
সম্মেলন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮