এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ০৭ ডিসেম্বর বিকেলে ফতুল্লা থানাধীন মাসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ পদপ্রার্থী খন্দকার আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব। দাওয়াতের কাজের মাধ্যমে সারাদেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, আমরা নারীর সমঅধিকার নয়, বরং ন্যায্য অধিকারে বিশ্বাসী। আমরা মরলেও এই দেশে থাকবো, বাঁচলেও এই দেশেই থাকবো। বাংলার জমিন ছেড়ে আমরা কোথাও যাব না।
বক্তারা কর্মী সম্মেলনের মাধ্যমে উপস্থিত সকলকে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮