প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৯:৪৩ এ.এম
ফটিকছড়িতে আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য গ্রেফতার।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পেয়ার আহমদ আফিফকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ।
জানাগেছে- হেয়াঁকো পূর্বপাড়াস্থ মুক্তিযোদ্ধা শাহ আলমের ছেলে পেয়ার আহমদকে শুক্রবার সন্ধ্যায় হেয়াকো বাজারে পেয়ে উত্তম-মাধ্যম দেয় জনতা। পরে থানা পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয়রা। আজ শনিবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ভূজপুর থানা সূত্রে জানা গেছে। বিএনপি নেতা আলহাজ্ব সরওয়ার আলমগীরের গাড়ী বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে তাদের অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে এর আগে হেয়াকো পূর্বপাড়া গ্রামবাসী পিতা-পুত্রের শাস্তি দাবি করে দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের সামনে মানববন্ধন করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২