স্পোর্টস ডেস্ক,
আইপিএলের শুরুর দিকের মৌসুমে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লিকে ঘিরে প্রেমের গুঞ্জন ছিল ব্যাপক আলোচনায়। দীর্ঘ ১৭ বছর পর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার মুখ খুলেছেন ব্রেট লি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রীতি জিনতার সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। লির ভাষায়, "আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন।"
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন ব্রেট লি। সে সময় দলের সহমালিক ছিলেন প্রীতি জিনতা। মাঠে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ থেকেই প্রেমের গুঞ্জনের সূত্রপাত হয়, যা বছরের পর বছর আলোচনায় ছিল।
গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ব্রেট লি বলেন, সত্যটা তিনি জানতেন বলেই এসব আলোচনাকে কখনো গুরুত্ব দেননি। মানুষের অনুমানকে নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি বলেও জানান তিনি।
অন্যদিকে, প্রীতি জিনতাও অতীতে একাধিকবার এই গুঞ্জন অস্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তার দলের কোনো ক্রিকেটারের সঙ্গে কখনো প্রেমের সম্পর্ক ছিল না।
বর্তমানে দুজনই নিজ নিজ ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত। ব্রেট লি অবসর-পরবর্তী জীবন কাটাচ্ছেন, আর প্রীতি জিনতা এখনও আইপিএলের পাঞ্জাব কিংসের সহমালিক হিসেবে সক্রিয় রয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮