
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টা।।
নরসিংদীর শত বছরের ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে প্রাক্তন ছাত্র কমিটি গঠন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের মাঠে পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান কে সভাপতি ও মাধবদী থানা আওয়ামীলীগের সদস্য ফ আ সাঈদ হাসান কাজল কে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর গতকাল বিদ্যালয় ক্যাম্পাসে প্রাক্তন ছাএদের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, বিদ্যালয়ের প্রাক্তন ছাএ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানাই। ১৯৭১ সালে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের স্বাধীনতার জন্য মুক্তিযদ্ধে অংশ গ্রহণ করেছেন। এ বিদ্যালয়ের প্রাক্তন ছাএ দেশ বিদেশে বিভিন্ন স্হানে চাকরি, ব্যবসা, রাজনৈতিক সহ বিভিন্ন পেশায় জড়িত আছেন। প্রাক্তন ছাএ সংগঠনের সকলকে অভিনন্দন জানাই।

























