প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৩, ২:২২ পি.এম
প্রধানমন্ত্রী রোববার নরসিংদী আসছেন।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর রোববার নরসিংদী আসছেন। প্রধানমন্ত্রী রোববার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর ঘোড়াশাল - পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব - ১ চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছ।
দীর্ঘ ১৯ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী আসছেন। ঘোড়াশাল - পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধনের পর বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জনসভায় যোগদান করবেন।
নরসিংদী সদর, পলাশ উপজেলা সহ নরসিংদীর বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা ব্যবস্হার সমন্বয় করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করার পর এ বার প্রথম নরসিংদী আসছেন। প্রধানমন্ত্রী আসছেন জেনে নরসিংদীর মানুষ আনন্দিত।
অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, মাননীয়
প্রধানমন্ত্রীর কাছে নরসিংদীবাসীর অনেক দাবি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরসিংদী একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল স্হাপনের ঘোষনা দিবেন এটা নরসিংদী বাসির আশা।
নিরাপত্তার চাদরেঢাকা হয়েছে নরসিংদী। বিভিন্ন মামলার আসামিরা গ্রেফতারের ভয়ে নরসিংদী ছেড়ে চলে গেছে বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২