এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার সুনামধন্য পানখাইয়া পাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকাদের উদ্যোগে মহাপরিনির্বাণ প্রাপ্ত পরম পূজ্য শ্রাবক বুদ্ধ অর্হৎ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্ত)'র প্রধান শিষ্য, রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও শিষ্য সঙ্ঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির'র ৮ই ফেব্রুয়ারী ২০২৩ খ্রিষ্টাব্দ শুভ জম্মদিনকে উপলক্ষ করে আগামী ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার ২০২৩ খ্রিষ্টাব্দ, পাঁচশত (৫০০) জন বৌদ্ধ ভিক্ষু বা তাঁর অধিক ভিক্ষু নিয়ে মহান গুণোত্তম ভিক্ষুসংঘকে পিন্ডদানের অনুষ্ঠান করবেন বলে জানা গেছে। মহান গুণোত্তম ভিক্ষু সঙ্ঘকে পিন্ডদানের শেষে একশত (১০০) পরিবারের ঘর থেকে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দান করবেন বলে আয়োজকরা প্রস্তুতি গ্রহণ করেছেন। উক্ত পূণ্যানুষ্ঠানের অনুষ্ঠানে উৎসর্গকৃত যাবতীয় অর্থ বা সব দানের টাকা রাঙামাটির রাজবন বিহারের নির্মাণাধীন "বিশ্বশান্তি প্যাগোডা" উদ্দেশ্যে দান করা হবে। ইতিমধ্যে খাগড়াছড়ির শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা রাংগামাটি রাজবন বিহারে গিয়ে পরম পূজ্য বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরের মাধ্যমে বিগত জানুয়ারি ৭ তারিখে মহান গুণোত্তম ভিক্ষুসংঘকে ফাং আমন্ত্রণ করেছেন। উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূণ্যানুষ্ঠানে অংশ গ্রহণ করে আপনারাও পূণ্যের ভাগীদার হওয়ার জন্য সকলকে মৈত্রীময় চিত্তে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
সব্বে সত্ত্বা সুখিতা ভবন্তু। সাধুবাদ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮