বিনোদন ডেস্ক,
আগামী ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি তিনি। তবে সম্প্রতি একটি নিমন্ত্রণপত্রকে ঘিরে শুরু হয়েছে তাঁর বিয়ের জল্পনা।
বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মিমিকেও। শহরের একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিয়ের কার্ডের ছবি দেখিয়ে তাঁকে প্রশ্ন করা হয়, সত্যিই কি তাঁর বিয়ের প্রস্তুতি চলছে?
প্রশ্ন শুনে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। মুচকি হেসে উল্টো জানতে চান, ‘কার বিয়ের কার্ডের কথা বলছ তোমরা?’ তাঁর এমন প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কৌতূহল আরও বেড়ে যায়।
পরে পরিস্থিতি সামলাতে মিমি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা কর।’
অভিনেত্রীর এমন মন্তব্যে বিয়ের খবর নিশ্চিত না হলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে মিমির ভক্তদের অপেক্ষা এখন তাঁর আনুষ্ঠানিক ঘোষণার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮