শওকত আলম ককসবাজার,
পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রফিক আহমেদ সাময়িকভাবে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব ছৈয়দ নুর।
তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের সার্বিক কার্যক্রম সচল রাখতে প্রশাসনিক ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। নাগরিক সেবা, পরিষদের স্বাভাবিক কার্যক্রম এবং এলাকার উন্নয়নমূলক কাজ যেন ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছেন তিনি।
বিষয়ে প্যানেল চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন,
> “চেয়ারম্যান মহোদয়ের অনুপস্থিতিতে আমি জনগণের কল্যাণে ও ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। ইউনিয়নের সকল সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরিষদের কার্যক্রম পরিচালনা করছি। আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও ভালোবাসায় আমরা এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠবো।”
স্থানীয় বাসিন্দারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্যানেল চেয়ারম্যান ছৈয়দ নুর এলাকার মানুষের সাথে সরাসরি যোগাযোগ বজায় রেখে সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখছেন। এতে করে পরিষদের কার্যক্রম স্বাভাবিক ও জনবান্ধবভাবে পরিচালিত হচ্ছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮