তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
পেকুয়া উপজেলার উজানটিয়ায় সড়কের নির্মাণকাজে নিয়োজিত ১১ জন রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছে। উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া থেকে রোববার এসব রোহিঙ্গাকে আটক করে পেকুয়া থানার পুলিশ।
আটককৃত রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা। তারা ঠিকাদারি প্রতিষ্ঠান জুবাইর ইন্টারন্যাশনালের তত্বাবধানে সড়ক নির্মাণকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
জানা গেছে, প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার থেকে আতর আলি পাড়া সড়কের নির্মাণকাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জুবাইর ইন্টারন্যাশনাল সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। স্বল্প বেতনে রোহিঙ্গা শ্রমিক দিয়ে সড়কের নির্মাণকাজ চালাচ্ছিল ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের বলেন- 'উজানটিয়ার একটি প্রকল্পে নিয়োজিত কিছু রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছে। তবে এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়'।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার ১১ রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন- 'আটক রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে'।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮