বিনোদন ডেস্ক,
ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও তার স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই সমালোচনার জবাব দিয়ে স্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন বিজয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় জানান, তারা দুজনই সুখে আছেন। অন্যদের নেতিবাচক মন্তব্য তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
বিজয় লেখেন, ‘আমার স্ত্রী আমার সবচেয়ে ভালো বন্ধু। জীবনের সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো আমি পেয়েছি, তার একটি হলো সে। যারা আমাদের নিয়ে চিন্তিত, তাদের জানাতে চাই, আমরা দুজনই দারুণ সুখে আছি। আমি ভাগ্যবান। পুরো পৃথিবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ায়, তবু আমরা একসঙ্গে থাকব।’
এর আগে অনলাইনে ট্রল ও সমালোচনা নিয়ে মুখ খুলেছিলেন রাশমিকাও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব সমালোচনার প্রতিবাদ জানান।
এবার বিজয়ের বক্তব্যে স্পষ্ট হয়েছে, অনলাইনের নেতিবাচক মন্তব্যের চেয়ে রাশমিকার সঙ্গে তার সম্পর্কই বেশি গুরুত্বপূর্ণ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮