নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি ও র্যাব। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে একজনকে আটক করে বিজিবি ও এসআরবির যৌথ দল।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব-১৫। এ সময় মো. রিয়াজ (২৩) ও আতাউর রহমান (২৪) নামে আরও দুজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮