মোঃ রাকিবুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি :
ঢাকার খিলক্ষেত থানাধীন কুঁড়িল বিশ্বরোড এলাকায় পূর্বাচল আর্মি ক্যাম্প বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
আটকৃত ব্যক্তি মোঃ আলমগীর (৩৯), তিনি টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া গ্রামের মৃত আজগর আলী সরকার ছেলে
পূর্বাচল আর্মি ক্যাম্প জানায়, আলমগীর মূলত খিলক্ষেত থানার কুঁড়িল, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২ এবং ৩০০ ফিট এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এই অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। স্থানীয়রা মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশকে মাদক ও আইন-শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮