মাকসুদুল হোসেন তুষার,
লায়ন্স ক্লাব অফ ঢাকা ভিক্টরির উদ্যোগে নতুন সদস্য বরন ও বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন ক্যাডেট কলেজ ক্লাবে দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির সম্পন্ন হয়।
লায়ন্স ক্লাব অফ ঢাকা ভিক্টরির সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন আলহাজ্ব মোজাম্মেল হক ভূঁইয়া, লায়ন ফরিদুল হক, লায়ন মেজর ইমরুল ইসলাম, লায়ন হরে রাম দাস, লায়ন সাইদুর রহমান ভুলু, লায়ন সাইফুল ইসলাম এবং লায়ন অ্যাডভোকেট বশির আহম্মেদ মুখলুসসহ ক্লাবের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি লায়ন মেজর ইমরুল ইসলামের সৌজন্যে আয়োজিত হয়।
দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা ঘটে। প্রথম পর্বে লায়ন্স ক্লাবের নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা ও বরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়, যা দুপুর আড়াইটা পর্যন্ত চলে।
দুপুরের মধ্যাহ্নভোজের পর আমন্ত্রিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে এক আনন্দময় নৌভ্রমণের আয়োজন করা হয়। নৌভ্রমণ শেষে ক্লাবের পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্যাডেট কলেজ ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরবর্তীতে বিকেল ৪টায় চা-চক্র ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে ক্লাব সভাপতি লায়ন মীর আব্দুল আলীম উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮