মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
পূর্বাচল উপশহরে বেড়াতে এসে বন্ধুদের হাতে অপর বন্ধু মেহেদী হাসান(১৮) খুন হয়েছে । গতকাল ৩০ আগষ্ট পূর্বাচলের ৩০০ ফিট সড়কের আলমপুর ভুঁইয়া ব্রীজ সংলগ্ন লেকের পানির নিচের কাঠের গুঁড়ির সঙ্গে বাঁধা মেহেদী হাসান দিগন্তের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তুহিন(১৮) ও আব্দুল্লাহ আল মাহমুদ (১৮)নামের দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ জানায় , গত২৮আগস্ট শুক্রবার সকালে পূর্বাচল উপশহরে গাজীপুর জেলা সদরের হাতিয়ারো মোড়লপাড়া এলাকার পাঁচ বন্ধুর সঙ্গে মেহেদী হাসান বেড়াতে আসে। পূর্বশত্রুতার জের ধরে কৌশলে মেহেদী হাসানকে বেদম প্রহারে ও শ্বাসরোধে হত্যা করে । পরে পূর্বাচলের ৭নম্বর সেক্টরের আলমপুর এলাকায় ভুঁইয়া ব্রিজ সংলগ্ন লেকের পানির নিচে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে ফেলে রাখে। পরে ওই এলাকায় মেহেদী হাসানের মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এদিকে মেহেদী হাসানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে দিগন্তের খোঁজ শুরু করেন। রাতে তার সন্ধান না পেয়ে গতকাল রবিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই শান্ত ইসলাম রাব্বি পাঁচজনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তুহিন (১৮), আব্দুল্লাহ আল মাহমুদ (১৮), ইমন (১৮), শ্রাবন পলান (১৮) ও সাব্বির হোসেন ওরফে সোহাগকে (১৮) আসামী করা হয়েছে। তাদের সকলের বাড়ি গাজীপুর জেলা সদরের হাতিয়াবো মোড়লপাড়া গ্রামে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে । গ্রেফতারকৃত দুই বন্ধুকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮