প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ১:২৮ পি.এম
পুনর্মিলনী উপলক্ষে ইবির ইইই বিভাগে পিঠা উৎসব।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি- অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী। এ উপলক্ষে শুক্রবার -৮ মার্চ-দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে৷ বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন সংলগ্ন এলাকায় এর আয়োজন করা হয়।
আয়োজনে বিভাগের সকল অ্যালামনাইদের জন্য রাখা হয় পিঠা, জিলাপি, কফি ও আইসক্রিম এর ব্যবস্থা৷ এছাড়া বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বাহারি ধরনের পিঠা ও কুলফির স্টল দেন। যেখান থেকে সাবেক শিক্ষার্থীরা তাদের পছন্দসই দামে খাবার কেনেন। এসময় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
এদিকে সন্ধ্যায় রজতজয়ন্তীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া আগামীকাল আয়োজনের দ্বিতীয় দিনে পুনর্মিলনীর মূল অনুষ্ঠানের মধ্যে সকাল ১০টা থেকে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য, ফটোসেশন, সাংগঠনিক সভা, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘আগামীকাল আমাদের একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হবে। যার মাধ্যমে আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থী গ্রাজুয়েটদের সাথে বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সাথে একটি ভালো যোগসূত্র তৈরি হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২